হজ হোক শুধু আল্লাহর জন্য

হজ হোক শুধু আল্লাহর জন্য

প্রতিটি ইবাদত কবুল হওয়ার জন্য নিয়তের বিশুদ্ধতা অপরিহার্য। কেননা, যে হজের মূল উদ্দেশ্য থাকে—মানুষ আমাকে ‘হাজী’ বলবে অথবা দ্বীনদার মনে করবে—সে হজের কোনো সওয়াব হয় না।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

“যে ব্যক্তি লোক শোনানোর জন্য ইবাদত করে, আল্লাহ তার উদ্দেশ্য লোকদের শুনিয়ে দেবেন। আর যে ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করে, আল্লাহ তার উদ্দেশ্য লোকদের দেখিয়ে দেবেন।”

সূত্র: সহিহ বুখারি, কিতাবুর রিকাক, বাবুর রিয়া ওয়াস-সুমআ, হাদিস নং ৬১৩৪।

তাই উলামা হজ গ্রুপ বাংলাদেশ সব সময় হজের পূর্বপ্রস্তুতিকে বিশেষ গুরুত্ব দেয়, যাতে আমাদের হাজীগণ আল্লাহর দরবারে কবুল হজের সৌভাগ্য অর্জন করতে পারে।  

আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। আমিন।